# ব্যাসিক Php দিয়ে টেমপ্লেটিং করা

হ্যালো সবাইকে। 😀

আজকে আলোচনা করবো ব্যাসিক **<mark>PHP</mark>** দিয়ে **Header** এবং **Footer** টেমপ্লেটিং নিয়ে। চলুন শুরু করি...

Header, Footer টেমপ্লেটিং বলতে বুঝায় আপনার বানানো Website এর Header আর Footer কে **Dynamically Handle** করা। ধরুন আপনার সাইটের মধ্যে যদি ২০০ পেজ আছে, তাহলে সাধারণভাবে ২০০ বার-ই আপনাকে আলাদা আলাদা ভাবে Header, Footer এর কোড লিখতে হবে। এতে আপনার সময়তো বেশি লাগবেই, সাথে বাড়তি কোডের কারণে **ফাইলের ওজনও বেড়ে যাবে**।

আর কখনো যদি Header এর কোনো কন্টেন্ট পরিবর্তন করা লাগে? তাহলে ২০০-টা পেজে গিয়েই পরিবর্তন করতে হবে। 🥲

এর সমাধান হিসেবে PHP দিয়ে সহজেই মাত্র ১ লাইন কোড করে জিনিসটা **Dynamically Handle** করা যায়। দেখা যাক কিভাবেঃ

আশা করছি সবাই রাসেল ভাইয়ের টেমপ্লেটিং এর ভিডিওটা দেখেছেন। না দেখে থাকলে চটজলদি দেখে আসুন [এখান থেকে](https://www.youtube.com/watch?v=l5ueUAM-CWA)। দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। এর বাইরে আরো কিছু আছে যা আমি ভিডিও দেখার পর স্টাডি করে পেয়েছি।

**মোট ৪ টা Function** দিয়ে যেকোনো পেইজে Header, Footer কল করা যায়। 1. `requre`**,** 2. `requre_once`**,** 3. `include`**,** 4. `include_once`

এই ৪ টা দিয়ে একই রকম কাজ হয়। তবে এদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমনঃ

### **#**`requre`**:**

এইটা header, footer কল করার জন্য ব্যবহার করা হয়। একে যতবারই কল করবেন সে ততবারই রেসাল্ট দেখাবে। আপনি এটা দিয়ে যতবারই header কে কল করবেন সে ততবারই আউটপুট দেখাবে। কিন্তু **যদি Url দিতে যদি ভুল করেন তাহলে এই ফাংশন একটা Fatal Error দেখাবে আর <mark>এর নিচে যত কোডই থাকুক না কেনো সে রান করবেনা</mark>। একটা Error পাবে তো সব বন্ধ।**

### **#**`requre_once`**:**

এইটা একই কাজ করে কিন্তু একে যতবারই কল করুক না কেনো **সে মাত্র ১ বার সেটা Output দিবে**। ১ বার দেখানোর পর বাকি কল গুলো সে রান করবে না।

### **#**`include`**:**

একেও যতবার কল করা হবে সে তত বারই রেসাল্ট দেখাবে। কিন্তু যদি **Url** দিতে ভুল করেন তাহলে সে **<mark>শুধু মাত্র Warning দেখাবে, Error দেখাবেনা</mark>।** পরের কোড গুলোও রান করবে।

### **#**`include_once`**:**

এই ফাংশনে **Url** ভুল করলে Warning দেখাবে, Error দেখাবেনা। বাকি কোড রান করবে এবং **যতবারই কল করেন না কেনো সে ১বার-ই রেসাল্ট দেখাবে।**

এই হলো বিশ্লেষণ। বাকিটা আপনারা টিউটোরিয়াল দেখে প্র্যাক্টিস করলে সব ক্লিয়ার হয়ে যাবে ইন-শা-আল্লাহ।

এই টিউটোরিয়ালটা ফলো করতে পারেনঃ- [Click Here](https://www.youtube.com/watch?v=HBXq9BmBHoc)
