# পিএইচপি  if…else…elseif স্ট্যাটমেন্ট

<s>Post No:32</s>

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা পিএইচপি if…else…elseif এর ব্যবহার সম্পর্কে জানবো।

আমার আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:  
[**hashnode.com/@Labib**](http://hashnode.com/@Labib)

  
PHP তে আমরা কোন variable ঘোষণা করলে তা $ চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। আমরা যদি if-else statement এর কাজ করতে যাই তাহলে আমাদের এই চিহ্ন নিয়ে কাজ করতে হবে। কোন উদাহরন দেওয়ার আগে আমরা একটু if-else বিষয় টা বুঝে নেই।

পিএইচপি ফাইল রান করার ক্ষেত্রে আমাদের অনেক condition থাকতে পারে if-else এর মাধ্যমে আমরা সেই condition গুলো প্রকাশ করতে পারি এবং প্রিন্ট করতে পারি।

---

```php
< ?php
 $t = date("H");            /*variable ঘোষণা করেছি */
```

```php
if ($t < "20")              /*এর মাধ্যমে আমরা শর্ত দিয়ে দিয়েছি*/
 {
 echo "Have a good day!";   /*এবং শর্ত যদি মিলে তাহলে তা প্রিন্ট করবে */
 }
 ?>
```

---

যদি আমরা if এর সাথে else ব্যবহার করি তাহলে দেখুন

---

```php
< ?php
 $t = date("H");          /*variable ঘোষণা করেছি */
```

```php
if ($t < "20")            /*এর মাধ্যমে আমরা শর্ত দিয়ে দিয়েছি*/
 {
 echo "Have a good day!"; /*এবং শর্ত যদি মিলে তাহলে তা প্রিন্ট করবে */
 }
 else {
 echo "Have a good night!";/*যদি শর্ত না মিলে তাহলে এটা প্রিন্ট হবে*/
 }
```

---

```php
 অনেক সময় অনেকগুলো if-else ব্যবহার করতে হতে পারে।
```

---

```php
  $t = date("H");   /*এই কোড এর মাধ্যমে খুঁজে পাবে দিনের ঘণ্টা*/
```

```php
if ($t < "10")      /*প্রথম শর্ত দেওয়া হল*/ {
 echo "Have a good morning!";/*শর্ত মিললে এটি প্রকাশ করবে।*/
 } elseif ($t < "20")/*যদি না মিলে তাহলে দ্বিতীয় শর্ত প্রকাশ করা হোল*/ {
 echo "Have a good day!"/*দ্বিতীয় শর্ত মিললে এটা প্রকাশ করবে। */;
 } else {
 echo "Have a good night!/*যদি কোনটাই না মিলে তাহলে এটি প্রিন্ট করবে।*/";
 }
 ?>
```

---

নোটপ্যাড ওপেন করে এই example টুকু টাইপ করে ফাইল টি সেভ করুন if-else.php extension দিয়ে। আপনার ফাইল টি [localhost](http://localhost) &gt; htdocs&gt; test ফোল্ডার এর ভিতর রাখুন। ব্রাউজার ওপেন করে এড্রেস বারে লিখুন [localhost/test/if-ese.php](http://localhost/test/if-ese.php). Go বাটন এ ক্লিক করলে একটি ফলাফল আপনি খুজে পাবেন।
