# লারাভেলে লেআউট বিল্ডিং বা টেমপ্লেটিং পার্ট ২

**"কিভাবে লারাভেলে টেমপ্লেটিং বা লেআউট বিল্ডিং করা যায়"** এর দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম। আজ [Layouts Using Template Inheritance](https://laravel.com/docs/9.x/blade#layouts-using-template-inheritance) মেথড নিয়ে আলোচনা করা যাক।

### #Layouts Using Template Inheritance

গতদিন আলোচনা করেছিলাম `{{ $slot }}` এট্রিবিউট এবং `<x-layout>` ট্যাগ দিয়ে কিভাবে Header, Footer এর মত কমন জিনিস গুলো সহজেই প্রতিটা পেইজেই লোড করানো যায়। যদি আগের আর্টিকেলটি না পড়ে থাকেন তাহলে চলে যেতে পারেন এই লিঙ্কেঃ- [লারাভেলে লেআউট বিল্ডিং বা টেমপ্লেটিং](https://blog.shikhun.net/laravel-layout-building)

আজকে একই রকম কাজ ভিন্ন মেথডে দেখবো, এখানে `{{ $slot }}` এর জায়গায় ব্যবহার করতে হবে `@yield` এবং `<x-layout>` এর জায়গায় ব্যবহার করতে হবে `@extends` এবং `@section...@endsection`

### `@yield` এর কাজঃ

`layout.blade.php` ফাইলে আগের মতই Header এবং Footer এর সব কন্টেন্ট রেখে দেবো। এই দুইয়ের মধ্যে থাকা পেইজ কন্টেন্ট গুলো Dynamically দেখানোর জন্য `@yield` ব্যবহার করতে হবে। নিচের উদাহরণ দেখুনঃ

![](https://cdn.hashnode.com/res/hashnode/image/upload/v1671042530657/3BbX1S1OA.png align="left")

এই এট্রিবিউটের আবার ডিফল্ট একটা Parameter থাকে যেটাকে পেইজ গুলোতে গিয়ে এই Parameter কে ধরতে হয় `@section` কে দিয়ে। এই Screenshot এ আমি Parameter হিসেবে 'page-content' নিয়েছি। আপনারা যেকোনো নামে এটি নিতে পারেন। আপাতত `layout.blade.php` ফাইলে এইটুকু লিখলেই চলবে।

### `@extends` এর কাজঃ

এবার ধরুন আমরা হোমপেইজকে লেআউটিং করাতে চাচ্ছি। তাই চলে আসুন `welcome.blade.php` ফাইলে। এখানে আগের `<x-layout>` এর বদলে শুরুতেই লিখুন `@extends`। এইটা মূলত বুঝাবে `layout.blade.php` কে লিংক করানো। এটারও একটা Parameter থাকবে। সেই Parameter এর ভিতরে থাকবে `layout.blade.php` ফাইলের **PATH** টা। যেমনঃ

![](https://cdn.hashnode.com/res/hashnode/image/upload/v1671043231855/c-mRMZ8hR.png align="left")

### `@section...@endsection` এর কাজঃ

`@extends` এর নিচেই লিখতে হবে `@section` টা। এইটা ঐ `@yield` এর Parameter টাকে ধরে বলবে তুমি আমার ভিতরে যা আছে সব দেখিয়ে দাও। মানে `@section` এবং `@endsection` এর ভিতরে সব কিছুকে সে দেখিয়ে দিবে। এইটুকুই কাজ।

![](https://cdn.hashnode.com/res/hashnode/image/upload/v1671043580144/ro3tgupSK.png align="left")

এই মেথডটাই বেশি ব্যবহার করা হয়। তাই সবাই এটার উপর বেশি জোড় দিবেন বলে আশা করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।
