# পিএইচপি  ডাটা টাইপ (PHP Data Types)

<s>Post No:29</s>

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা পিএইচপি ডাটা টাইপ (PHP Data Types) এর ব্যবহার সম্পর্কে জানবো।

আমার আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:  
[**hashnode.com/@Labib**](http://hashnode.com/@Labib)

ভেরিয়েবল বিভন্ন রকমের ডাটা স্টোর করতে পারে, এবং বিভন্ন ডাটা টাইপ বিভন্ন রকম কাজ করে। পিএইচপি নিচে উল্লেখিত ডাটা টাইপ গুলো সাপোর্ট করে।

## **স্ট্রিং (String):**

স্ট্রিং তৈরি হয় এক বা একাধিক ক্যারেক্টার মিলে । সোজা কথায় স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের সমষ্টি । যেমনঃ “Hello World” হচ্ছে একটি স্ট্রিং।  
ডাবল কিংবা সিঙ্গল কোট ব্যবহার করে স্ট্রিং (string) ভেরিয়েবল তৈরি করতে হয়।  
উদাহরণঃ

---

```php
 <?php 
 $x = "Hello world!";
 $y = 'Hello world!';
 
 echo $x;
 echo "<br>"; 
 echo $y;
 ?>
```

---

এইখানে $x এবং y হল দুটি string টাইপ ভেরিয়েবল

## **ইন্টিজার (integer)**

ইন্টিজার মানে হল পূর্ণ সংখ্যা । এইটি -2,147, 483, 648 এবং +2, 147, 483, 647 এর মধ্যে যে কোন একটি সংখ্যা হতে পারে। নিচের উদাহরণে $x হল একটি ইন্টিজার (integer) টাইপের ভেরিয়েবল।

---

```php
<?php 
 $x = 5985;
 var_dump($x);
 ?>
```

---

var\_dump() ফাংশনটি ডাটা টাইপ এবং মান রিটার্ন করে।

## **ফ্লোটিং পয়েন্ট (Float)**

ফ্লোট হল একটি decimal point নাম্বার। নিচের উদাহরণে $x হল একটি ফ্লোট টাইপের ভেরিয়েবল।

---

```php
<?php 
 $x = 10.365;
 var_dump($x);
 ?>
```

---

## **বুলিয়ান (boolean)**

কোন কিছু সত্য না মিথ্যা তা প্রকাশ করার জন্য বুলিয়ান ডাটা টাইপটি ব্যাবহার করা হয়।বুলিয়ান এর দুইটি মান হতে পারে – true অথবা false  
উদাহরনঃ

---

```php
$x = true
$y = false
```

---

## **এ্যারে (Array)**

একটি সিঙ্গেল ভেরিয়েবলে একের অধিক মান স্টোর করার জন্য এ্যারে ব্যাবহার করা হয়। নিচের উদাহরণে $cars হল একটি এ্যারে।

---

```php
<?php 
 $cars = array("Volvo","BMW","Toyota");
 var_dump($cars);
 ?>
```

---

এইখানে $cars এ্যারেতে তিনটি স্ট্রিং টাইপের মান রয়েছেঃ  
Volvo, BMW এবং Toyota।

## **অবজেক্ট টাইপ (Object)**

কোন নির্দিষ্ট একটি ক্লাসের instance কে অবজেক্ট বলা হয়। অবজেক্ট হচ্ছে ভেরিয়েবল এবং ফাংশন এর সমস্টি। অবজেক্ট ইন্সট্যান্স তৈরি করতে হয় new কিওয়ার্ডটি ব্যবহার করে।  
উদাহরনঃ

---

```php
<?php
 class Car {
     function Car() {
         $this->model = "VW";
     }
 }
 
 // create an object
 $herbie = new Car();
 
 // show object properties
 echo $herbie->model;
 ?>
```

---

## **নাল টাইপ (Null)**

নাল একটি বিশেষ ধরণের ডাটা টাইপ যেটার মান হতে পারে শুধুমাত্র একটি- এবং এইটি হল null । একটি ভেরিয়েবলে কোন মান এসাইন করা না হলে ওইটাকে নাল ডাটা টাইপের ভেরিয়েবল বলা হয়।  
উদাহরনঃ

---

&lt;?php  
$x = "Hello world!";  
$x = null;  
var\_dump($x);  
?&gt;

---

এইখানে $x হল একটি নাল টাইপের ভেরিয়েবল।
