# লারাভেল শিখতে হলে আপনার যা জানা থাকা লাগবে এবং শুরু করার সময় যা যা লাগবে (Requirements for Learning Laravel Framework)

লারাভেল শিখতে হলে আপনার যা জানা থাকা লাগবে:

HTML

CSS

JavaScript

SQL

PHP

PHP OOP

MVC

Composer

HTML:

অর্থ্যাৎ HyperText Markup Language. এইচটিএমএল হল ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য স্ট্রাকচার করার জন্য আদর্শ মার্কআপ ভাষা। এটি CSS এবং JavaScript  এর মতো স্ক্রিপ্টিং ভাষা ।

CSS:

অর্থ্যাৎ Cascading Style Sheets. HTML দিয়ে মার্কাপ করা হয় আর সিএসএস দিয়ে ডিজাইন।

JavaScript:

জাভাস্ক্রিপ্ট কে সংক্ষেপে JS বলা হয়, এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা HTML এবং CSS এর পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড Web এর অন্যতম প্রধান টেকনোলজি। 2022 সালের হিসেবে, 98% ক্লায়েন্ট সাইডে JavaScript  ব্যবহার করা হয়েছে  এবং থার্ট পার্টি লাইব্রেরিগুলিকে অন্তর্ভুক্ত করে।

SQL:

Structured Query Language., সংক্ষেপে SQL বল হয়। এটি একটি কুয়ারি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায় বলা যায় ডেটা সংরক্ষন ও মেনেজমেন্ট করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তাকে এসকিউএল বলে।

PHP:

পিএইচপি হল একটি সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ  এবং পাওয়ারফুল গতিশীল ডাইনামিক ওয়েব পেইজ তৈরির জন্য একটি শক্তিশালী টুল। এটি অপেন সোর্স বা সম্পূর্ণ ফ্রি।

OOP:

অর্থ্যাৎ Object-Oriented Programming. কোড লেখার ধরন সাধারনত দুইভাবে হয়, ১) Object-oriented programming. ২) Procedural programming.

Procedural programming –এর তুলনায় Object-oriented programming -এর বেশ কিছু সুবিধা রয়েছে।

MVC:

অর্থ্যাৎ Model–view–controller হল একটি সফ্টওয়্যার আর্কিটেকচারাল প্যাটার্ন যা সাধারণত user interface তৈরির জন্য ব্যবহৃত হয় যা প্রোগ্রামিং লজিকগুলোকে 3 টি সংযুক্ত উপাদানে ভাগ করে দেয়।

Composer:

অর্থ্যাৎ এটি পিএইচপির ডিপেনডেন্সি ম্যানেজার। যেটা ডেভেলপারের কাজ সহজ ও দ্রুতগতিতে করতে সহায়তা করে।

**ফাইনালি লারাভেল শুরু করার সময় যা যা লাগবে:**

PHP (আপডেট ভার্শন).

Local Server (Xampp, Wamp, Valit, Laragon).

Composer.

Text/Code Editor (VS Code, Notepad++, Brackets).

Web Browser.
