Skip to main content

Command Palette

Search for a command to run...

Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস

Updated
2 min read
Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস
A

Love to Explore PHP, Vue, Laravel and WordPress 💻

  • সবার প্রথমে আমাদের একটা Directory বানাতে হবে। আপনার Project এর নাম দিয়ে একটি Directory বানিয়ে ফেলুন। এরপর যেকোনো একটা Terminal ব্যবহার করে এই Directory তে ঢুকুন।

  • npm install -D tailwindcss autoprefixer vite এই কমান্ড Terminal-এ দিবো। এক্সট্রা হিসেবে autoprefixervite আছে। এই autoprefixer ব্যবহার করেছি যেনো যেকোনো Browser এ সব css কাজ করে। আর vite ব্যবহার করেছি Live Server জন্য। আর ভবিষ্যতে Build করার জন্যও এটা দরকার পড়বে।

  • npx tailwindcss init এই কমান্ড Terminal-এ ব্যবহার করবো tailwind.config.js ফাইল তৈরি হওয়ার জন্য। আর এই ফাইলের ভিতরে আমরা নিচের কোডগুলো লিখে দিব…

/** @type {import('tailwindcss').Config} */
module.exports = {
  content: ["*"],
  theme: {
    extend: {},
  },
  plugins: [],
}

💡 এইখানের content এর ভিতরে *(Star) চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এই Directory-র ভিতরে যেখানে Tailwind CSS ব্যবহার করা হবে সেখান থেকেই যেনো কাজ করে। আলাদা ভাবে Path বা html/css ফাইলও চিনিয়ে দেওয়া যায়।

  • এরপর Directory তে একটা src নামে ফোল্ডার বানাবো। src ফোল্ডারের ভিতরে tailwind.css নামে একটা ফাইল নিব। আর এই ফাইলের ভিতরে নিচের কোড দিয়ে দিব…
@tailwind base;
@tailwind components;
@tailwind utilities;
  • এবার package.json ফাইলে চলে যাবো এবং নিচের কোডটা devDependencies এর নিচে দিয়ে দিবো…
,
  "scripts": {
    "dev": "npx tailwindcss -i ./src/tailwind.css -o ./output/style.css --minify --watch",
        "build": "vite"
  }

💡 এখানে "dev" এর ভিতরের কোডটা ব্যবহার করবো বিভিন্ন জায়গার css প্রসেস করে এক জায়গায় এনে Output দিয়ে দেওয়ার জন্য। এটাই হবে Directory-র মূল css ফাইল।

এখানে -i দিয়ে বোঝানো হয়েছে কোন ফাইলটা input হিসেবে কাজ করবে আর -o দিয়ে বোঝানো হয়েছে output হিসেবে কোথায় যাবে। যে নামের ফাইল বানানো হবে সেই নামই এখানে দিয়ে দিতে হবে। --minify ফ্ল্যাগ ব্যবহার করা হয়েছে যেন আমাদের css ফাইলটার জায়গা কম লাগে আর --watch ফ্ল্যাগ হলো আমরা যদি কোনো ফাইলে পরিবর্তন করি তাহলে Live Server এ তা সাথে সাথে আপডেট হয়ে যাবে।

আর “build” এর ভিতরের vite দিয়ে আমাদের প্রজেক্টের Live Server চালু করা যাবে।

এই "dev" এবং “build” পরবর্তিতে Terminal এ ব্যবহার করবো। এগুলো আপনি চাইলে নাম হিসেবে যে কোনো কিছু দিতে পারেন।

  • এবার Directory-র যেকোনো জায়গায় একটা index.html ফাইল বানাবো আর নিচের কোডটা দিয়ে দিব…
<!doctype html>
<html>
<head>
    <meta charset="UTF-8">
    <meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
    <link href="/output/style.css" rel="stylesheet">
</head>
<body>
    <h1 class="text-3xl font-bold underline">Hello From SHAMIM</h1>
</body>
</html>

💡 এই html ফাইলে আমরা ৫ নম্বর স্টেপে একটা css ফাইল বানিয়েছি, এটা মূল css ফাইল। এই css ফাইলটা ওইখানে Link করিয়ে দিতে হবে।

  • সর্বশেষ Terminal-এ npm run dev কমান্ড দিলে আমাদের প্রসেস করে একটা Output css ফাইল বানিয়ে দিবে। এবার Terminal-এ নতুন আর একটা Tab নিব এবং npm run build কমান্ড দিব, তাহলে একটা Server Link তৈরি হবে। সেখানে গেলেই আমরা আমাদের Tailwind CSS এর Output দেখতে পারবো। ধন্যবাদ।
P

Great Article. Thanks for this.

1

More from this blog

We discuss basic routing

বেসিক রাউটিং সফটওয়্যার আর্কিটেকচারে রাউট হচ্ছে মৌলিক উপাদান(Basic Component). রাউট URL(URL = Uniform Resource Locator) থেকে অনুরোধ গ্রহণ করে এবং এপ্লিকেশনকে রিসোর্সের জন্য নির্দেশনা প্রদান করে। লারাভেলের রাউট সমূহ একই সাথে সুবিন্যস্ত করে রাখার জন্য r...

Jun 1, 20233 min read

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

এখন কোডিংয়ের স্পীড হবে রকেটের গতি যদি আপনি ব্লগটি পড়েন এবং শর্টকাট ব্যবহার করেন তাহলে চলুন শুরু করি। Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্টঃ MAC ও WINDOWS এর জন্য আলাদা কি-বোর্ড শর্টকাট নিচে দেওয়া হল- Visual Studio Code এর কমান্ড পেলেট কিভাবে ওপ...

Jun 1, 20233 min read
Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

WordPress Support Engineer Input Field And Form

আজকে আমরা আলোচনা করব আমাদের WordPress Support Engineer Course এর ক্লাস ২ নিয়ে এবং আমাদের টপিক হলো html input fields. ইনপুট ফিল্ডে বিভিন্ন রকম টাইপ রয়েছে এর মধ্যে default html,html-5,iput type="text" ইত্যাদি। তো চলুন শুরু করি ।প্রথমেই আমরা আলোচনা করব ...

May 7, 20233 min read
S

Shikhun Blog

96 posts