Skip to main content

Command Palette

Search for a command to run...

CSS Typography | Css Color & Css Text Property

Updated
4 min read
CSS Typography | Css Color & Css Text Property

Post No:13
আসসালামুয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন।

আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:
hashnode.com/@Labib

CSS Typography

CSS কালার :

সিএসএস-এ কালার চার ভাবে করা যায়

  1. কালার নাম

যেমন- হোয়াইট, গ্রীন, রেড, বুলু

  1. RGB কালার,

RGB মিন R=রেড, G=গ্রীন, B=বুলু। রেড গ্রীন, বুলু দিয়ে সব ধরণের কালার তৈরী করা যায়।

  1. HEX কোড কালার

কোড-এ ৬ ডিজিট-এর নাম্বার থাকে রেড-এর ২টা, গ্রীন-এর ২টা, বুলু-এর ২টা মোট ৬টা সংখ্যা দিয়ে ১টি কালার কোড হয়।

  1. HSL (hue, saturation, lightness)

হিউ হল 0 থেকে 360 পর্যন্ত রঙের চাকার একটি ডিগ্রী। 0 হল লাল, 120 হল সবুজ এবং 240 হল নীল। স্যাচুরেশন হল একটি শতাংশ মান, 0% মানে ধূসর শেড, এবং 100% হল সম্পূর্ণ রঙ। হালকাতাও একটি শতাংশ, 0% কালো, 50% আলো বা অন্ধকার নয়, 100% সাদা।

এখানে এইচটিএমএল ফাইল ⇓

<!DOCTYPE html>
<html lang="en">

<head>
    <meta charset="UTF-8">
    <meta http-equiv="X-UA-Compatible" content="IE=edge">
    <meta name="viewport" content="width=device-width, initial-scale=1.0">
    <title>Post no:11</title>
    <link rel="stylesheet" href="style.css">


</head>

<body>
    <h1 class=''first-heading'>This is heating tag</h1>
    <h2>this is heating tag</h2>
    <h3>this is heating tag/h3>
    <h4>this is heating tag</h4>
    <h5>this is heating tag</h5>
    <h6>this is heating tag</h6>

</body>

</html>

<link rel=”stylesheet” href=”style.css”>

rel-এ স্টাইলশীট মানে সিএসএসকে বোঝাচ্ছে href-এর ভিতর আপনি সিএসএস ফাইল-এর যে নাম দিবেন ওই নাম টাই দিতে হবে।

এখানে আউটপুট রেজাল্ট ⇓

আউটপুট-এ আমাদের তেমন কোনো পরিবর্তন আহসেনি। আসবেও না কারণ আমরা এখন কোনো সিএসএস প্রপার্টি ব্যবহার করিনি। চলুন আমরা সিএসএস দিয়ে কিছু ডিজাইন করি।

এখন আমরা সিএসএস দেখবো ⇓

.first-heading{
color:red;
background-color:green;
text-align:center;
font-size:50px;
}

উপরে লক্ষ করুন ফার্স্ট-হেডিং ক্লাসকে ধরে আমরা কালার দিয়েছি কালার মানে টেক্সট-এর কালার, ব্যাকগ্রাউন্ড-কালার দিয়েছি, টেক্সট-এর নিচের ব্যাকগ্রাউন্ড-কালার গ্রীন দিয়েছি। তারপর টেক্সট-এলাইন সেন্টার দিয়েছি যেন লেখাটা সেন্টার-এ থাকে। এরপর ফন্ট-সাইজ ৫০পিক্সেল দিয়েছি টেক্সট বড় করতে।

এখানে আউটপুট রেজাল্ট ⇓

এখন আমরা hsl কালার ব্যাবহার দেখবো ⇓

.first-heading{
    color: hsl(136, 96%, 74%);
    background-color: green;
    text-align: center;
    font-size: 50px;

}

এখানে আউটপুট রেজাল্ট ⇓

প্রথম হেডিং ট্যাগ-এর টেক্সট কালার কিন্তু চেঞ্জ হয়েছে। মূলত এভাবেই সিএসএস-এ কালার ব্যবহার করা হয়।

সিএসএস text ফরম্যাটিং ⇓ :

টেক্সট ফরম্যাটিং এ ৫টা প্রপার্টি আছে এই ৫টা প্রপার্টি নিয়ে আমরা ডিটেলস এ দেখবো।

  1. text-align -এর ভ্যালু 3টা (left, right, center)

  2. text-decoration -এর ভ্যালু 3টা (overline, line-through, underline)

  3. text-transform -এর ভ্যালু 3টা (uppercase, lowercase, Capitalize)

  4. text-spacing -এর ভ্যালু 3টা (letter-spacing, line-height, word-spacing)

  5. text-shadow হচ্ছে প্রতিচ্ছবি বা ছেমা এর ভ্যালু ৩টাই প্রথম ভ্যালু টপ-বটম এ কাজ করে, সেকেন্ড ভ্যালু লেফট-রাইট এ কাজ করে, থার্ড ভ্যালু হচ্ছে আপনি কতটুকু প্রতিচ্ছবিটাকে চড়াইতে চাচ্ছেন যেমন- 10px এরপর আমরা শ্যাডোর কালার দেব যেমন- রেড।

টেক্সট-শ্যাডো দেয়ার নিয়ম text-shadow: 2px 2px 10px red;

এখানে h2 ট্যাগ-এ সিএসএস লক্ষ্য করুন ⇓ :

.first-heading{
    color: hsl(136, 96%, 74%);
    background-color: green;
    text-align: center;
    font-size: 50px;

}
h2{
    text-align: right;
    text-decoration: underline;
    text-transform: capitalize;
    letter-spacing: 10px;
    word-spacing: 20px;
}

আউটপুট রেজাল্ট ⇓

এখন আমরা শ্যাডো-এর ব্যবহার দেখবো - h5 ট্যাগ-এর সিএসএস লক্ষ্য করুন ⇓

h2{
    text-align: right;
    text-decoration: underline;
    text-transform: capitalize;
    letter-spacing: 10px;
    word-spacing: 20px;
}
h5{
    font-size:50px;
    text-shadow: 2px 2px 10px red;
}

উপরে ইমেজটি লক্ষ্য করুন, h5 ট্যাগ-এ font-size: 50px; text-shadow; 2px 2px 10px red; শ্যাডো হচ্ছে প্রতিচ্ছবি, নিচে আউটপুট রেজাল্ট লক্ষ্য করুন আইছি ৫ ট্যাগ এ রেড শ্যাডো হয়েছে।

আউটপুট রেজাল্ট ⇓

এখন আমরা text-align-এর ব্যবহার দেখবো:

উপরের ইমেজটি লক্ষ্য করুন ১. নাম্বার এইচ২, ২. নাম্বার এইচ৩, ৩.নাম্বার আইচ৪ কে আমি এখন এক্সটার্নাল সিএসএস করবো।

h2, h3, h4 লক্ষ্য করুন :

.first-heading{
    color: hsl(136, 96%, 74%);
    background-color: green;
    text-align: center;
    font-size: 50px;
}
h2{
    text-align: left;
}
h3{
    text-align:center ;
}
h4{
    text-align: right;
}

উপরের ইমেজটি ১. নাম্বার-এ h2 ট্যাগ-এ text-align: left; করেছি টেক্সট-এলাইন-এর ডিফল্ট ভ্যালু লেফট। একইভাবে h3-তে text-align: center; h4 text-align: right;

নিচে আউটপুট দেখুন :

আউটপুট রেজাল্ট দেখুন h2-এর এলাইনমেন্ট লেফট এ আছে, h3-এর এলাইনমেন্ট সেন্টার আছে, h4-এর এলাইনমেন্ট রাইট এ আছে। আমার কোড অনুযায়ী এলাইনমেন্ট ঠিক আছে।

Text-transform:

.first-heading{
    color: hsl(136, 96%, 74%);
    background-color: green;
    text-align: center;
    font-size: 50px;
}
h2{
    text-align: left;
    text-transform: lowercase;
}
h3{
    text-align:center ;
    text-transform: uppercase;
}
h4{
    text-align: right;
    text-transform: capitalize;
}

Output Result দেখুন :

উপরের কোড অনুযায়ী আমাদের ১.নাম্বার সব লেটার ছোট হাতের আছে ২.নাম্বার সব লেটার বড়ো হাতের, ৩.নাম্বার-এ সব ওয়ার্ড-এর ফার্স্ট লেটার বড়ো হাতের। আউটপুট-এ তাই আছে।

আপনার এই ব্লগ-এ যতটুকু জেনেছেন সব প্রাকটিস করেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগ-এ আমরা সিএসএস-এর অন্যান্য প্রপার্টি নিয়ে কাজ করবো।

ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

More from this blog

We discuss basic routing

বেসিক রাউটিং সফটওয়্যার আর্কিটেকচারে রাউট হচ্ছে মৌলিক উপাদান(Basic Component). রাউট URL(URL = Uniform Resource Locator) থেকে অনুরোধ গ্রহণ করে এবং এপ্লিকেশনকে রিসোর্সের জন্য নির্দেশনা প্রদান করে। লারাভেলের রাউট সমূহ একই সাথে সুবিন্যস্ত করে রাখার জন্য r...

Jun 1, 20233 min read

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

এখন কোডিংয়ের স্পীড হবে রকেটের গতি যদি আপনি ব্লগটি পড়েন এবং শর্টকাট ব্যবহার করেন তাহলে চলুন শুরু করি। Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্টঃ MAC ও WINDOWS এর জন্য আলাদা কি-বোর্ড শর্টকাট নিচে দেওয়া হল- Visual Studio Code এর কমান্ড পেলেট কিভাবে ওপ...

Jun 1, 20233 min read
Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

WordPress Support Engineer Input Field And Form

আজকে আমরা আলোচনা করব আমাদের WordPress Support Engineer Course এর ক্লাস ২ নিয়ে এবং আমাদের টপিক হলো html input fields. ইনপুট ফিল্ডে বিভিন্ন রকম টাইপ রয়েছে এর মধ্যে default html,html-5,iput type="text" ইত্যাদি। তো চলুন শুরু করি ।প্রথমেই আমরা আলোচনা করব ...

May 7, 20233 min read

Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস

সবার প্রথমে আমাদের একটা Directory বানাতে হবে। আপনার Project এর নাম দিয়ে একটি Directory বানিয়ে ফেলুন। এরপর যেকোনো একটা Terminal ব্যবহার করে এই Directory তে ঢুকুন। npm install -D tailwindcss autoprefixer vite এই কমান্ড Terminal-এ দিবো। এক্সট্রা হিসেবে...

Apr 3, 20232 min read
Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস
S

Shikhun Blog

96 posts