Skip to main content

Command Palette

Search for a command to run...

ডাটাবেজ কি? ডাটাবেজ কত প্রকার ও কি কি? ডাটাবেজ সম্পর্ক

Updated
2 min read
ডাটাবেজ কি? ডাটাবেজ কত প্রকার ও কি কি? ডাটাবেজ সম্পর্ক

ডাটাবেজ: এক বা একাধিক data(তথ্য) টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেজ যাদের মধ্যে পরস্পর সম্পর্ক বিদ্যামান।

ডাটাবেজ দুই ধরনের: ১. General Database ২.Relational Database

১.General Database:

শুধুমাত্র একটি ফাইল বা পরম্পর সম্পর্কহীন একাধিক ফাইলের সমন্বয়ে যে ডাটাবেস গঠিত হয় তাকে সাধারণ ডাটাবেজ বলে।

২.Relational database:

পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের বা টেবিলের সাহায্যে যে ডাটাবেজ গঠন করা হয় তাকে Relational Database বলে।

ডাটাবেজ এর উপাদান সমূহ:

1. Field

2. Record

3.Value

Key Field: যে ফিল্ডের উপর ভিত্তি করে ডাটাবেজের রের্কড শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক তৈরী করা যায় তাকে key field বলে।

key ৩ প্রকার:

Primary Key: যে ফিল্ডের সাহায্যে প্রতিটা রেকর্ডকে পৃথক পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে Primary Key বলে।

Ex: ID একটি primary key field কারন এর প্রতিটি record unique

Composit Key:

অনেক সময় একটা ফিল্ডের সাহায্যে প্রতিটা রেকর্ডকেকে পৃথকভাবে শনাক্ত করা যায় না,তখন দুই বা ততোধিক key field এর সাহায্যে প্রতিটা record কে শনাক্ত করা যায়।

Foreign Key: একটি টেবিলের প্রাইমারি key যদি অন্য টেবিলের সাধারণ key হিসেবে ব্যবহার করা হয়, তখন ঐ সাধারণ key কে foreign key বলে।

Database Relation:

দুই বা ততোধিক টেবিলের মধ্যে যে পদ্ধতিতে সম্পর্ক স্থাপন করে টেবিলের উপর বিভিন্ন query চালানো হয় তাকে Database Relation বলে

টেবিলের মধ্যে রের্কডগুলো কিভাবে সম্পর্কযুক্ত তার উপর নির্ভর করে Database Relation কে ৩ ভাগে ভাগ করা যায়।

১. One To One

২. one to many

৩. Many to Many

One To One :

কোন একটি টেবিলের একটি রের্কডের সাথে অন্য একটি টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন হলে তখন তাকে One To One relational database বলে।

One To Many:

কোন একটি টেবিলের একটি রের্কডের সাথে অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন হলে তখন তাকে One To Many relational database বলে।

একটি টেবিলের primary key এর সাথে অন্য টেবিলের foreign key এর সম্পর্ক হলে, তা one to many relation।

Many To Many:

দুটি টেবিলের মধ্যে যদি একাধিক রের্কডের ম্যাচিং থাকে তাকে many to many relation বলে।

এই relation তৈরীর জন্য অতিরিক্ত একটি টেবিলের প্রয়োজন হয় তাকে pivit/join টেবিল বলে।

দুটি টেবিলের primary key, Join টেবিলের foreign key হিসেবে ব্যবহার করা হয়।

More from this blog

We discuss basic routing

বেসিক রাউটিং সফটওয়্যার আর্কিটেকচারে রাউট হচ্ছে মৌলিক উপাদান(Basic Component). রাউট URL(URL = Uniform Resource Locator) থেকে অনুরোধ গ্রহণ করে এবং এপ্লিকেশনকে রিসোর্সের জন্য নির্দেশনা প্রদান করে। লারাভেলের রাউট সমূহ একই সাথে সুবিন্যস্ত করে রাখার জন্য r...

Jun 1, 20233 min read

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

এখন কোডিংয়ের স্পীড হবে রকেটের গতি যদি আপনি ব্লগটি পড়েন এবং শর্টকাট ব্যবহার করেন তাহলে চলুন শুরু করি। Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্টঃ MAC ও WINDOWS এর জন্য আলাদা কি-বোর্ড শর্টকাট নিচে দেওয়া হল- Visual Studio Code এর কমান্ড পেলেট কিভাবে ওপ...

Jun 1, 20233 min read
Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

WordPress Support Engineer Input Field And Form

আজকে আমরা আলোচনা করব আমাদের WordPress Support Engineer Course এর ক্লাস ২ নিয়ে এবং আমাদের টপিক হলো html input fields. ইনপুট ফিল্ডে বিভিন্ন রকম টাইপ রয়েছে এর মধ্যে default html,html-5,iput type="text" ইত্যাদি। তো চলুন শুরু করি ।প্রথমেই আমরা আলোচনা করব ...

May 7, 20233 min read

Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস

সবার প্রথমে আমাদের একটা Directory বানাতে হবে। আপনার Project এর নাম দিয়ে একটি Directory বানিয়ে ফেলুন। এরপর যেকোনো একটা Terminal ব্যবহার করে এই Directory তে ঢুকুন। npm install -D tailwindcss autoprefixer vite এই কমান্ড Terminal-এ দিবো। এক্সট্রা হিসেবে...

Apr 3, 20232 min read
Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস
S

Shikhun Blog

96 posts

ডাটাবেজ কি? ডাটাবেজ কত প্রকার ও কি কি? ডাটাবেজ সম্পর্ক