Skip to main content

Command Palette

Search for a command to run...

Essential Laravel Artisan Command

Updated
3 min read
Essential Laravel Artisan Command

PHP Artisan কী?

  • PHP artisan হচ্ছে কমান্ড লাইন ইন্টারফ্যাস যা লারাভেল এপ্লিকেশন ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয়।

PHP artisan কেন ব্যববহার করা হয়??

PHP Artisan ব্যবহার করা হয় ফাংশনাল অপারেশন গুলো করার জন্য, যেমন ডাটাবেস মাইগ্রেশন,নতুন প্যাকেজ এসেট পাবলিশ।

PHP artisan এ শুধু যে built in laravel command নিয়ে কাজ করতে পারবেন তা কিন্তু না, আপনি চাইলে আপনার নিজস্ব বানানো লারাভেল কমান্ড নিয়েও কাজ করতে পারবেন। ডেভেলপাররা সাধারণত প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে custom laravel command তৈরী করে।

Pre built-in artisan commands গুলো দেখতে পারেন, এভাবে:

Php artisan list

উপরোক্ত সব কমান্ডগুলো ডেভেলপরারদের জীবন সহজ করে এবং পাশাপাশি মূল্যবান সময় বাঁচায়।

আজকে আমার দেখবো বহুল ব্যবহৃত ও খুবই প্রয়োজনী কিছু artisan command, যা একজন লারাভেল ডেভেলপারের জানা অত্যাবশ্যক না হলেও এ সমন্ধে ধারণা রাখা অতীব জরুরী।

Artisan

php artisan --version or -v

লারাভেলের রানিং ভার্সন চেক করার জন্য, এই কমান্ড ব্যবহার করা হয়।

php artisan env

রানিং ফ্রেমওয়ার্কের environment প্রদর্শনের জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

php artisan optimize

ফ্রেমওয়ার্কের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য এই কমান্ড রান করা হয়।

php artisan down

এই কমান্ডের সাহায্যে এপ্লিকেশনকে maintenance mode এ রাখা হয়, অর্থ্যাৎ ভিজিটরা সাইটে maintenance মেসেজ দেখতে পাবে।

php artisan up

এই কমান্ডের সাহায্যে এপ্লিকেশনকে আবার রানিং করা হয় maintenance mode থেকে।

php artisan migrate

ডাটাবেসের মাইগ্রেশন run করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

php artisan serve

এপ্লিকেশনকে php development server এ রান করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। যা localhost:port8080 এর মাধ্যমে access করা যায়।

Key

☛ key:generate

এই কমান্ডের সাহায্যে নতুন একটি key generate হয় & এপ্লিকেশনের .env file এ যুক্ত হয়। তাছাড়া এই কমান্ড ব্যবহার করা হয় existing project clone করার জন্য। আর এই app key মূলত ব্যবহৃত হয় cookies গুলো encrypt করার জন্য।

Example: php artisan key:generate

Make

☛ make:controller

এই কমান্ডের সাহায্যে নতুন কন্ট্রোলার তৈরী করা হয়, app/Http/controllers Example: php make:controller

Example: php artisan make:controller

☛ make:auth

এপ্লিকেশনে প্রয়োজনীয় সব authentication প্রসেস করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। এই কমান্ডের পরপরই আরকেটা কমান্ড run করতে হয়, php artisan migrate, যাতে Login and Register route নেভিগেট করা যায়।

Example: php artisan make:auth

☛ make:middleware

নতুন middleware তৈরী করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

Example: php artisan make:middleware

☛ make:model

নতুন Eloquent model class তৈরী করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

Example: php artisan make:model

☛make:provider

নতুন সার্ভিস প্রভাইডার class তৈরী করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

Example: php artisan make:provider

☛ make:request

নতুন form request class তৈরী করার জন্য এই কমান্ড ব্যবহার হয়।

Example: php artisan make:request

☛make:seeder

নতুন seeder class তৈরী করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

Example: php artisan make:seeder

☛make:resource

নতুন রির্সোস তৈরী করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

Example: php artisan make:resource

☛make:test

নতুন test class তৈরী করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

Example: php artisan make:test

Route

☛ route:list

সবগুলো রেজিষ্ট্রাট route একসাথে দেখার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

Example: php artisan route:list

☛ route:clear route

ক্যাশ ফাইল remove করার জন্য এই কমান্ড ।

Example: php artisan route:clear

☛ route:cache

একটি নতুন ক্যাশ ফাইল তৈরী করা হয় এবং দ্রুততার সহিত route রেজিষ্ট্রেশন করার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।

Example: php artisan route:cache

More from this blog

We discuss basic routing

বেসিক রাউটিং সফটওয়্যার আর্কিটেকচারে রাউট হচ্ছে মৌলিক উপাদান(Basic Component). রাউট URL(URL = Uniform Resource Locator) থেকে অনুরোধ গ্রহণ করে এবং এপ্লিকেশনকে রিসোর্সের জন্য নির্দেশনা প্রদান করে। লারাভেলের রাউট সমূহ একই সাথে সুবিন্যস্ত করে রাখার জন্য r...

Jun 1, 20233 min read

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

এখন কোডিংয়ের স্পীড হবে রকেটের গতি যদি আপনি ব্লগটি পড়েন এবং শর্টকাট ব্যবহার করেন তাহলে চলুন শুরু করি। Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্টঃ MAC ও WINDOWS এর জন্য আলাদা কি-বোর্ড শর্টকাট নিচে দেওয়া হল- Visual Studio Code এর কমান্ড পেলেট কিভাবে ওপ...

Jun 1, 20233 min read
Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

WordPress Support Engineer Input Field And Form

আজকে আমরা আলোচনা করব আমাদের WordPress Support Engineer Course এর ক্লাস ২ নিয়ে এবং আমাদের টপিক হলো html input fields. ইনপুট ফিল্ডে বিভিন্ন রকম টাইপ রয়েছে এর মধ্যে default html,html-5,iput type="text" ইত্যাদি। তো চলুন শুরু করি ।প্রথমেই আমরা আলোচনা করব ...

May 7, 20233 min read

Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস

সবার প্রথমে আমাদের একটা Directory বানাতে হবে। আপনার Project এর নাম দিয়ে একটি Directory বানিয়ে ফেলুন। এরপর যেকোনো একটা Terminal ব্যবহার করে এই Directory তে ঢুকুন। npm install -D tailwindcss autoprefixer vite এই কমান্ড Terminal-এ দিবো। এক্সট্রা হিসেবে...

Apr 3, 20232 min read
Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস
S

Shikhun Blog

96 posts