Skip to main content

Command Palette

Search for a command to run...

যেভাবে আপনার ল্যারাভেল প্রজেক্টে নতুন ইউজার তৈরি করবেন ।

Updated
3 min read
যেভাবে আপনার ল্যারাভেল প্রজেক্টে নতুন ইউজার তৈরি করবেন ।
M

দুনিয়ার সবচেয়ে অলস কোডার

আস্সলামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।

আমি এখন থেকে প্রতিদিন চেষ্টা করবো ছোট ছোট বিষয়ের প্রতি আর্টিকেল লিখতে। এতে করে আমাদের মধ্যে যারা যারা ভিডিও দেখে বুঝতে সমস্যা হয় তারা আশা করি মোটামুটি একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ।

তো চলুন শুরু করা যাক,

প্রতিটি ডায়নামিক সাইটেই লগিন সিস্টেম তৈরি করা প্রয়োজন কেননা প্রতিটি ডায়নামিক সাইটে অন্তত এডমিন লগিন করে থাকেন।

আজকে আমরা শিখবো কিভাবে খুব সহজেই ডাটাবেইজে একটি ইউজার তৈরি করতে পারি।

১। প্রথমেই আমরা আমাদের লারাভেল ফোল্ডারে চলে যাবো।

তারপর ফাইল থেকে খুজে চিত্র:-১ দেখানো ইমেজের মতো করে আমাদের টার্গেটেড ডাটাবেইজ ফোল্ডারে চলে যাবো।

চিত্র:-১

২। তারপর সেখান থেকে চিত্র: -২ দেখানো Seeders নামক ফোল্ডারে গেলে আমাদের কাঙ্খিত DatabaseSeeder.php ফাইল খানা খুজে পাবো।

চিত্র- ২

৩। এবার হবে আসল খেলা :)

সরাসরি কোড এডিটরে আমাদের কাঙ্খিত ফাইলখানা চিত্র: -৩ দেখানোর মতো ওপেন করে কোড করা শুরু করবো।

চিত্র-৩

আপনি প্রথমেই একটি ফাঁকা ফাংশন পাবেন এক এক করে এই ফাঁকা ফাংশনের মধ্যে কোড লিখতে হবে।

একটি নতুন ইউজার তৈরি করার জন্য আপনাকে লারাভেলের User(); নামে যে ফাংশনটি রয়েছে সেটির ব্যবহার করতে হবে।

যেমন-

$user = new User();

এবার উক্ত ফাইলের একটু উপরে লক্ষ্য করলে দেখবেনuse Illuminate\Database\Seeder;

নামে একটি ফাইল লোকেশন দেওয়া আছে তার ঠিক নিচে আপনি User ফাংশনটিকে ব্যবহার করার জন্য লিখবেন use App\Models\User;

এই লাইন না লিখলে আপনার ইউজার কোডটি কাজ করবে না অর্থ্যাৎ আপনি চাইলেও ইউজার তৈরি করতে পারবেন না।

আবার কোডে চলে যাই-

$user = new User();

$user-> name = 'test'; // এখানে আপনি আপনার নাম ব্যবহার করবেন।

$user->email = 'test@mail.com'; // এখানে আপনি আপনার ইমেইল দিবেন।

$user->password = bcrypt('12345678');

//এখানে মনে রাখতে হবে যে, পাসওয়ার্ড মিনিমাম ৮ সংখ্যার হতে হবে এবং bcrypt ফাংশন ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড কে এনক্রিপ্ট করার জন্যই মূলত bcrypt ব্যবহার করা হয়। যাতে কেউ সার্ভারের তথ্য হাতে পেলেও যাতে আপনার পাসওয়ার্ড বুঝতে না পারে।

যেহেতু আমাদের লগিন করার জন্য শুধু এটুকুই দরকার সেহেতু আমরা এই ইউজারকে এবার সেভ করবো।

$user->save(); // এটি একটি ডিফল্ট ফাংশন।

তাহলে আমাদের মূল কোডের স্টাকচার দাড়ালো নিচের মতো-

<?php

namespace Database\Seeders;

use Illuminate\Database\Seeder;

use App\Models\User;

class DatabaseSeeder extends Seeder

{

/**

* Seed the application's database.

*

* @return void

*/

public function run()

{

$user = new User();

$user->name = "test";

$user->email = "mail@mail.com";

$user->password = bcrypt('password');

$user-> save();

}

}

এবার চলে যান প্রোজেক্ট ফোল্ডারে .env ফাইলে যেখানে আমাদের ডাটাবেইজের নাম দেওয়া আছে।

চিত্র: -৪

আমার এখানে ডাটাবেইজের নাম mydev তাহলে এবার আমরা আমাদের mysql সার্ভারে চলে যাই। এবং সেখান থেকে mydev নামে একটি ব্লাঙ্ক ডাটাবেজ তৈরি করবো।

চিত্র- ৫

চিত্র-৬ (এখানে একটি ব্ল্যাঙ্ক ডাটাবেইজ দেখা যাচ্ছে)

এবার ডাটাবেইজ তৈরি হয়ে যাওয়ার পর আমরা আমাদের প্রজেক্ট এ গিয়ে vscode এ টার্মিনালে লিখবো

php artisan migrate

জাষ্ট এই কমান্ড টুকু চালালেই দেখবেন একটি ডাটাবেইজ তৈরি হয়ে যাবে।

চিত্র: ৭

চিত্র-৮ (দেখা যাচ্ছে users নামে একটি ডাটাবেইজ তৈরি হয়েছে)

তারপর ডাটাবেইজে আপনার তৈরি করা ইউজার এন্ট্রি করার জন্য পূনরায় লিখতে হবে

php artisan migrate:fresh –seed

এবার পূনরায় ডাটা বেইজে গিয়ে দেখেন আপনার তৈরি করা ইউজারের নাম ইমেইল, পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা) দেখা যাচ্ছে।

চিত্র- ৯

আশা করি বুঝতে পারছেন। কোথাও ভুল লিখে থাকলে বা ভুল করে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থী।

বি:দ্র: বানান ভুল হলে ক্ষমা করবেন।

আমার ডিসকর্ড প্রোফাইল- https://discord.com/users/366451826704384012

More from this blog

We discuss basic routing

বেসিক রাউটিং সফটওয়্যার আর্কিটেকচারে রাউট হচ্ছে মৌলিক উপাদান(Basic Component). রাউট URL(URL = Uniform Resource Locator) থেকে অনুরোধ গ্রহণ করে এবং এপ্লিকেশনকে রিসোর্সের জন্য নির্দেশনা প্রদান করে। লারাভেলের রাউট সমূহ একই সাথে সুবিন্যস্ত করে রাখার জন্য r...

Jun 1, 20233 min read

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

এখন কোডিংয়ের স্পীড হবে রকেটের গতি যদি আপনি ব্লগটি পড়েন এবং শর্টকাট ব্যবহার করেন তাহলে চলুন শুরু করি। Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্টঃ MAC ও WINDOWS এর জন্য আলাদা কি-বোর্ড শর্টকাট নিচে দেওয়া হল- Visual Studio Code এর কমান্ড পেলেট কিভাবে ওপ...

Jun 1, 20233 min read
Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

WordPress Support Engineer Input Field And Form

আজকে আমরা আলোচনা করব আমাদের WordPress Support Engineer Course এর ক্লাস ২ নিয়ে এবং আমাদের টপিক হলো html input fields. ইনপুট ফিল্ডে বিভিন্ন রকম টাইপ রয়েছে এর মধ্যে default html,html-5,iput type="text" ইত্যাদি। তো চলুন শুরু করি ।প্রথমেই আমরা আলোচনা করব ...

May 7, 20233 min read

Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস

সবার প্রথমে আমাদের একটা Directory বানাতে হবে। আপনার Project এর নাম দিয়ে একটি Directory বানিয়ে ফেলুন। এরপর যেকোনো একটা Terminal ব্যবহার করে এই Directory তে ঢুকুন। npm install -D tailwindcss autoprefixer vite এই কমান্ড Terminal-এ দিবো। এক্সট্রা হিসেবে...

Apr 3, 20232 min read
Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস
S

Shikhun Blog

96 posts