Skip to main content

Command Palette

Search for a command to run...

Icon এবং Css before After এর ব্যবহার

Updated
6 min read
Icon এবং Css before After এর  ব্যবহার

Post No:23

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা Icon এবং Css before After এর ব্যবহার সম্পর্কে জানবো।

আমার আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:
hashnode.com/@Labib

এক নজরে দেখে নেই, আজ আমরা কি কি শিখবো :

1. Icon use in css

2. Before after use in css

3. Before after hover effect

1. Icon use in css:

আইকন কি ?

আইকন বলতে আমরা সহজেই বুঝি, আইকন এক ধরনের চিহ্ন বা লোগো চিহ্ন বা ইমেজ যা অর্থ প্রকাশ করে |

আইকন কয়ভাবে ব্যবহার করা যায় ?

আমরা আইকন দুইভাবে ব্যবহার করতে পারি | নিচে তা দেয়া হলো:

• Html এর মাধ্যমে

• Css এর মাধ্যমে

আমরা এখন সিএসএস(css) এর মাধ্যমে কিভাবে আইকন ব্যবহার করতে পারি তা জানব -

আইকন কি নিজে তৈরি করব ?

উত্তর: না |

তাহলে কি আইকন তৈরি করা আছে ?

উত্তর: হ্যাঁ

কোথা থেকে আইকন ব্যবহার করব তা নিচে দেওয়া হল -

এছাড়াও আরো অনেক আইকনের ওয়েবসাইট আছে |

2. Before after use in css:

এখন আমরা before after এর মাধ্যমে font-awesome Brands আইকন ব্যবহার শিখব -

প্রথম ধাপ : html ফাইল এ font-awesome লিঙ্ক করাব

list-1

list-2

list-3

list-4

list-5

এখানে ক্লাস নাম আপনাকে Labib দিতে হবে না আপনি চাইলে অন্য কোন নাম দিতে পারেন |আবার ul li tag যে নিতে হবে তা কিন্তু না, আপনি চাইলেও অন্য যেকোন ট্যাগ একাধিকবার বা একবার নিতে পারেন |

দ্বিতীয় ধাপঃ

.Labib li::before {

content: "\f39e";

font-family: "Font Awesome 5 Brands";

margin-right: 12px;

color: red;

Html ফাইল এ আপনি যে ক্লাস নাম দিয়েছেন সেটি সিলেক্ট করবেন যেমন আমি sorobindu নাম দিয়েছিলাম তাই এখানে sorobindu ul li নাম সিলেক্ট করেছি| তারপর আপনাকে before বা after নিতে হবে | before বা after নিলে অবশ্যই content property লিখতে হবে, একটু উপরে দেখেন আমি কিভাবে content property লিখেছি (content: "\f39e") .

content: "\f39e" এর ব্যবহার-

আপনারা বলতে পারেন content এর মধ্যে যে কোড আছে সেটি কোথায় পাবো ?

এই কোড আমরা https://fontawesome.com/ ওয়েব সাইট থেকে পাব | তারপর আপনার যে আইকন প্রয়োজন সেটা লিখে সার্চ দিবেন এবং ওই আইকনের উপর ক্লিক করবেন তাহলে একটা পপ-আপ পাবেন আর ওই পপ-আপ থেকেই আপনার কোড পেয়ে যাবেন | যেমন ফেসবুক লিখে সার্চ দিলে আপনি ফেসবুকের আইকন পেয়ে যাবেন

তারপর আপনার যেটা পছন্দ তার ওপর ক্লিক করবেন তাহলে পপ-আপ টি পেয়ে যাবেন | আমার দুই নাম্বার আইকন পছন্দ তাই আমি দুই নাম্বার আইকন এর ওপর ক্লিক করলাম …আর পপ-আপ টি চলে আসলো

font-family: "Font Awesome 5 Brands" এর ব্যবহার-

এবার আপনাকে font-family property লিখতে হবে এবং font-family এর নাম আপনাকে লিখতে হবে | যেমন: font-family: "Font Awesome 5 Brands"

Font Awesome 5 Brands এই নামটা কোথায় পাবেন ???

চিন্তা করবেন না আপনাকে আমরা সব রিসোর্স দিয়ে দেব ….

https://fontawesome.com/v5/docs/web/advanced/css-pseudo-elements এই লিংকটি ভিজিট করলে আপনি font-family পেয়ে যাবেন

margin-right: 12px; এর ব্যবহার-

এই property(margin-right) এবং value(12px) লেখাতে আইকন এর ডানপাশে সামান্য একটু জায়গা বৃদ্ধি পেয়েছে | আপনি চাইলে এই value কমাতে বাড়াতে পারবেন |

color: red; এর ব্যবহার-

এই property(color) এবং value(red) লেখাতে আইকন এর রং লাল হয়েছে | আপনি চাইলে অন্য যেকোন রং দিতে পারেন |

আবার, আমরা before after এর মাধ্যমে font-awesome Free আইকন ব্যবহার শিখব -

উপরে যেমন font-awesome Brands আইকন ব্যবহার দেখলাম, ঠিক একইভাবে আমরা font-awesome Free আইকন এর ব্যবহার করব | শুধুমাত্র font-family: "Font Awesome 5 Brands" এর পরিবর্তে font-family: "Font Awesome 5 Free" লিখতে হবে|

প্রথম ধাপ : html ফাইল এ font-awesome লিঙ্ক করাব

list-1

list-2

list-3

list-4

list-5

দ্বিতীয় ধাপঃ css ফাইল এ

.Labib ul li::before {

content: "\f00c";

font-family: "Font Awesome 5 Free";

Font-weight: 900;

margin-right: 12px; color: red;

3. Before after hover effect:

বন্ধুরা এখন আমরা শিখবো কিভাবে before after দিয়ে হবার ইফেক্ট তৈরি করা যায় -

প্রথম ধাপ : html ফাইল এ

click me

দ্বিতীয় ধাপঃ css ফাইল এ

.Labib{
text-align: center;
margin: 60px 0;

text-align: center; এর ব্যবহার-

এই property(text-align) and value (center) ব্যবহার করলে আপনার ডেক্সটপ স্কিনের লেফট থেকে রাইট থেকে মাঝে বাটনটা চলে আসবে |

margin: 60px 0; এর ব্যবহার-

এই property(margin) and value (60px 0) ব্যবহার করলে বাটন এর উপরে 60px জায়গা বৃদ্ধি পাবে এবং নিচে 60px জায়গা বৃদ্ধি পাবে আর ডানে বামে কোন জায়গা বৃদ্ধি পাবে না |

.Labib a {

text-decoration: none;

font-size: 24px;

text-transform: capitalize;

background: rgb(242, 172, 172);

color: #000;

padding: 16px 80px;

display: inline-block;

position: relative;

z-index: 1;

transition: 1s;

text-decoration: none; এর ব্যবহার-

anchor(a) ট্যাগ ব্যবহার করলে নিচে একটা দাগ আসে সেই দাগ তুলে ফেলার জন্য এই property (text-decoration) এবং value (none) ব্যবহার করতে হয় |

font-size: 24px; এর ব্যবহার-

ইহা ব্যাবহার করে আমরা লেখাকে ছোট-বড় করতে পারি |

text-transform: capitalize; এর ব্যবহার-

ইহা ব্যাবহার করে আমরা প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় করতে পারি |

color: #000; এর ব্যবহার-

এই property(color) এবং value(#000) ব্যাবহার করে লেখাগুলোর রং কালো করতে পারি | আপনি চাইলে অন্য যেকোন রং দিতে পারেন |

background: rgb(242, 172, 172); এর ব্যবহার-

ইহা ব্যাবহার করে আমরা ব্যাকগ্রাউন্ড এর রং দিতে পারি | এই রঙ আপনার পছন্দমত দিতে পারেন কোনো নির্দিষ্ট করা নাই যেমন : background: red, background: #dddddd;

padding: 16px 80px; এর ব্যবহার-

ইহা ব্যাবহার করে উপরে-নিচে 16px জায়গা বৃদ্ধি করা হয়েছে এবং ডানে-বামে 80px জায়গা বৃদ্ধি করা হয়েছে |

display: inline-block; এর ব্যবহার-

anchor(a) tag কে প্যাডিং দিলে তা ঠিক মত কাজ করে না এ কারণে display: inline-block দিতে হয় আর display: inline-block দিলে প্যাডিং ঠিকভাবে কাজ করে |

position: relative; এর ব্যবহার-

Before after ব্যবহার করলে অবশ্যই position: relative দিতে হবে | যাকে before after এবং তাকে position: relative দিতে হবে

z-index: 1; এর ব্যবহার-

Z-index : 1 দিয়ে আমরা লেখাকে উপরে নিয়ে আসতে পারি |

transition: 1s; এর ব্যবহার-

বাটন এর উপর মাউস নিলে hover effect যেন খুব সুন্দরভাবে ধীরে ধীরে আসে এর জন্য ইহা ব্যাবহার করা হয় |

.Labib a:hover{
color: aliceblue;

বাটন এর ওপর মাউস নিলে যেন লেখাগুলোর কালার পরিবর্তন হয় তাই hover pseudo element ব্যবহার করা হয় |

.Labib a::before {
content: "";
background: rgba(114, 4, 42, 0.852);
width: 0;
height: 100%;
position: absolute;
left: 0;
top: 0;
z-index: -1;
transition: 1s;

বাটন এর ওপর মাউস নিলে যেন লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয় তাই before pseudo element ব্যবহার করা হয় |

content: ""; এর ব্যবহার-

Content property ব্যবহার না করলে before কাজ করেনা তাই before দিয়ে কাজ করতে চাইলে অবশ্যই content property ব্যবহার করতে হবে |

z-index: -1; এর ব্যবহার-

position: absolute ব্যবহার করাতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে লেখা ঢেকে যায় তাই z-index: -1 ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড কে লেখার নিচে নিয়ে আসা যায় |

Left:0 ; এর ব্যবহার-

ব্যাকগ্রাউন্ড কালার যেন বাম পাশ থেকে আসে সে কারণে ইহা ব্যাবহার করা হয়|

এছাড়াও width, height, position: absolute, left:0, top:0 অবশ্যই আপনাকে লিখতে হবে তাছাড়া সঠিকভাবে ব্যাকগ্রাউন্ড পাবে না |

.Labib a:hover::before{
width: 50%;

বাটনকে হবার করলে যেন ব্যাকগ্রাউন্ড কালার অর্ধেক পায় তাই width: 50% দেয়া হয়েছে |

.Labib a::after {
content: "";
background: rgba(192, 14, 76, 0.852);
width: 0;
height: 100%;
position: absolute;
right: 0;
top: 0;
z-index: -1;
transition: 1s;

.sorobindu a:hover::after{
width: 50%;

এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালার আলাদা দেয়া হয়েছে এবং right:0 দেওয়া হয়েছে যাতে background-color ডান পাশ থেকে আসে |

এভাবে before after ব্যবহার করে আমরা খুব সুন্দর হবার ইফেক্ট বানাতে পারি |

More from this blog

We discuss basic routing

বেসিক রাউটিং সফটওয়্যার আর্কিটেকচারে রাউট হচ্ছে মৌলিক উপাদান(Basic Component). রাউট URL(URL = Uniform Resource Locator) থেকে অনুরোধ গ্রহণ করে এবং এপ্লিকেশনকে রিসোর্সের জন্য নির্দেশনা প্রদান করে। লারাভেলের রাউট সমূহ একই সাথে সুবিন্যস্ত করে রাখার জন্য r...

Jun 1, 20233 min read

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

এখন কোডিংয়ের স্পীড হবে রকেটের গতি যদি আপনি ব্লগটি পড়েন এবং শর্টকাট ব্যবহার করেন তাহলে চলুন শুরু করি। Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্টঃ MAC ও WINDOWS এর জন্য আলাদা কি-বোর্ড শর্টকাট নিচে দেওয়া হল- Visual Studio Code এর কমান্ড পেলেট কিভাবে ওপ...

Jun 1, 20233 min read
Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

WordPress Support Engineer Input Field And Form

আজকে আমরা আলোচনা করব আমাদের WordPress Support Engineer Course এর ক্লাস ২ নিয়ে এবং আমাদের টপিক হলো html input fields. ইনপুট ফিল্ডে বিভিন্ন রকম টাইপ রয়েছে এর মধ্যে default html,html-5,iput type="text" ইত্যাদি। তো চলুন শুরু করি ।প্রথমেই আমরা আলোচনা করব ...

May 7, 20233 min read

Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস

সবার প্রথমে আমাদের একটা Directory বানাতে হবে। আপনার Project এর নাম দিয়ে একটি Directory বানিয়ে ফেলুন। এরপর যেকোনো একটা Terminal ব্যবহার করে এই Directory তে ঢুকুন। npm install -D tailwindcss autoprefixer vite এই কমান্ড Terminal-এ দিবো। এক্সট্রা হিসেবে...

Apr 3, 20232 min read
Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস
S

Shikhun Blog

96 posts