Skip to main content

Command Palette

Search for a command to run...

Php পরিচিতি

Updated
2 min read
Php পরিচিতি

Post No:06
আসসালামুয়ালাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন। পূর্বের ন্যায় আজকেও আবার নতুন একটা ব্লগ সিরিজ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আগের ব্লগ সিরিজ টি Html Css নিয়ে লিখছি আজকে থেকে ওই গুলার পাশাপাশি Php Basic থেকে Advanced পর্যন্ত একটা টিউটোরিয়াল ব্লগ সিরিজ করবো ।আশা করি সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:
https://hashnode.com/@Labib

**

পিএইচপি কি?**

  • পিএইচপি হল “PHP: Hypertext Preprocessor” এর সংক্ষিপ্ত রূপ।

  • এটি বহুল ব্যবহৃত open source ল্যাংগুয়েজ যেটা মূলত ওয়েব ডেভেলপেমেন্টের জন্য ব্যবহার করা হয়।

  • সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ অর্থাৎ পিএইচপি স্ক্রিপ্ট রান হয় সার্ভারে।

  • পিএইচপি ফ্রিতে ডাউনলোড এবং ব্যাবহার করা যায়।

পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার

পিএইচপি ভালভাবে বুঝতে হলে HTML, CSS এবং JavaScript সম্পর্কে বেসিক ধারনা থাকা জরুরী।

পিএইচপি ফাইল কি?

  • একটি পিএইচপি ফাইলে text, html, css, JavaScript এবং PHP কোড থাকতে পারে।

  • পিএইচপি ফাইল রান হয় সার্ভারে এবং রেজাল্ট এইচটিএমএল কোড হিসেবে ব্রাউজারে রিটার্ন হয় ।

  • পিএইচপি ফাইলের এক্সটেনশন হল .php ।

পিএইচপি দিয়ে কি কি করা যায়?

ওয়েব পেজে ডাইনামিক কনটেন্ট সৃষ্টি করার জন্য পিএইচপি ব্যাবহার করা হয়।

  • সার্ভারে কোন ফাইল তৈরি, ওপেন, রিড, রাইট, ডিলিট এবং ক্লোজ করতে পিএইচপি ব্যাবহার করা হয়।

  • পিএইচপি এইচটিএমএল ফরমের ডাটা সংগ্রহ করতে পারে।

  • cookies সেন্ড এবং রিসিভ করতে পিএইচপি ব্যাবহার করা হয়।

  • ডাটাবেজের কাজ, যেমনঃ ডাটাবেজে ডাটা এড, ডিলিট এবং পরিবর্তন করতে পিএইচপি ব্যাবহার করা হয়।

  • ইউজার এর এক্সেস নিয়ন্ত্রণ করতে পিএইচপি ব্যাবহার করা যেতে পারে।

  • ডাটা এনক্রিপ্ট করার কাজেও পিএইচপি ব্যাবহার হয়।

  • পিএইচপি দিয়ে এইচটিএমএল কোড প্রদর্শন করার পাশাপাশি ইমেজ, PDF এমনকি flush মুভিও প্রদর্শন করা যায়।

পিএইচপি কেন শিখব?

  • প্রায় সব প্লাটফর্ম (Windows, Linux, Unix, Mac OS X, etc) পিএইচপি সাপোর্ট করে।

  • সব সার্ভারে পিএইচপি ব্যাবহার উপযোগী।

  • পিএইচপি বিস্তৃত ডাটাবেজ সাপোর্ট করে।

  • পিএইচপি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স।

  • পিএইচপি শেখা সহজ।

  • ওয়েবে সবচাইতে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস (WordPress) পিএইচপি দিয়ে বানানো।

  • সবচাইতে জনপ্রিয় সামাজিক মিডিয়া সাইট ফেসবুকে পিএইচপি ব্যাবহার করা হয়।

More from this blog

We discuss basic routing

বেসিক রাউটিং সফটওয়্যার আর্কিটেকচারে রাউট হচ্ছে মৌলিক উপাদান(Basic Component). রাউট URL(URL = Uniform Resource Locator) থেকে অনুরোধ গ্রহণ করে এবং এপ্লিকেশনকে রিসোর্সের জন্য নির্দেশনা প্রদান করে। লারাভেলের রাউট সমূহ একই সাথে সুবিন্যস্ত করে রাখার জন্য r...

Jun 1, 20233 min read

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

এখন কোডিংয়ের স্পীড হবে রকেটের গতি যদি আপনি ব্লগটি পড়েন এবং শর্টকাট ব্যবহার করেন তাহলে চলুন শুরু করি। Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্টঃ MAC ও WINDOWS এর জন্য আলাদা কি-বোর্ড শর্টকাট নিচে দেওয়া হল- Visual Studio Code এর কমান্ড পেলেট কিভাবে ওপ...

Jun 1, 20233 min read
Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

WordPress Support Engineer Input Field And Form

আজকে আমরা আলোচনা করব আমাদের WordPress Support Engineer Course এর ক্লাস ২ নিয়ে এবং আমাদের টপিক হলো html input fields. ইনপুট ফিল্ডে বিভিন্ন রকম টাইপ রয়েছে এর মধ্যে default html,html-5,iput type="text" ইত্যাদি। তো চলুন শুরু করি ।প্রথমেই আমরা আলোচনা করব ...

May 7, 20233 min read

Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস

সবার প্রথমে আমাদের একটা Directory বানাতে হবে। আপনার Project এর নাম দিয়ে একটি Directory বানিয়ে ফেলুন। এরপর যেকোনো একটা Terminal ব্যবহার করে এই Directory তে ঢুকুন। npm install -D tailwindcss autoprefixer vite এই কমান্ড Terminal-এ দিবো। এক্সট্রা হিসেবে...

Apr 3, 20232 min read
Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস
S

Shikhun Blog

96 posts