Skip to main content

Command Palette

Search for a command to run...

পি এইচ পি সিন্ট্যাক্স (PHP Syntax)

Updated
2 min read
পি এইচ পি  সিন্ট্যাক্স (PHP  Syntax)

Post No:27

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা পি এইচ পি সিন্ট্যাক্স (PHP Syntax) এর ব্যবহার সম্পর্কে জানবো।

আমার আগের ব্লগ গুলা পড়ার জন্যে লিংকে ক্লিক করুন:
hashnode.com/@Labib

পিএইচপি হলো একটি প্রোগ্রামিং ল্যাগুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য বহুল ব্যবহৃত।

পিএইচপি কোড এর প্রতিটি অংশ < ?php চিহ্ন দিয়ে শুরু এবং ?> চিহ্ন দিয়ে শেষ হবে।
এবার আপনার কোড এডিটর (নোটপ্যাড/ড্রিময়েভার বা আপনি যা ব্যাবহার করেন) খুলুন এবং নিচের মত লিখুনঃ


< ?php
 // PHP code goes here
 ?>

পিএইচপি কোড কে কাজ করাতে অবশ্যই ফাইলটি সেভ করার সময় .php এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে। যদি .html থাকে তাহলে পিএইচপি কোড execute হবেনা।

এবার তাহলে ছোট একটা কোড লেখা যাক।


<!DOCTYPE html>
 <html>
 <body>

 <h1>My first PHP page</h1>

 <?php
 echo "Hello World!";
 ?>

 </body>
 </html>

উপরে লক্ষ্য করুন echo নামে একটা ফাংশন ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে php তে কোনো লেখা প্রদর্শন করানো হয়। তারপর লক্ষ্য করুন ";" সেমিকোলন চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে পিএইচপি-তে কোনো লাইন শেষ বুঝনো হয়। অর্থাৎ কোনো লাইনের শেষে ; দিয়ে সেই লাইনের এক্সিকিউশন বন্ধ করা হয়। উদাহরণঃ " Hello World!"

PHP তে কমেন্ট

কোনো প্রোগ্রামিং লান্গুয়েজে যখন কমেন্ট বা মন্তব্য যোগ করা হয় তখন তা এক্সিকিউশন হয় না। কমেন্ট সাধারনত সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয়। যাতে একটা কোড লেখা দেখে সহজে বুঝা যায় যে কোডটি কেন লেখা হয়েছে। পিএইচপি-তে সাধারনত তিন ধরনের কমেন্ট ব্যবহার করা হয়।

উদাহরণঃ


<!DOCTYPE html>
 <html>
 <body>

 <?php
 // This is a single-line comment

 # This is also a single-line comment

 /*
 This is a multiple-lines comment block
 that spans over multiple
 lines
 */

 // You can also use comments to leave out parts of a code line
 $x = 5 /* + 15 */ + 5;
 echo $x;
 ?>

 </body>
 </html>

single line comment - // এই চিহ্ন দ্বারা।
এখানে // এই চিহ্ন এর পরের This is single line comment এই লেখাটি ব্রাউজার প্রদর্শন করবে না। কারণ এইটা কমেন্ট এর মধ্যে লেখা

multi-line comment - /* */
এখানে # এর পরের লেখাগুলোও ব্রাউজার দেখাবে না। কারণ এটাও একটা কমেন্ট। এটাকে বলা হয় ইউনিক্সের শেল স্টাইল মন্তব্য। এই স্টাইলটা বেশি ব্যবহৃত হয় কোনো পিএইচপি কনফিগারেশন বা মান সম্পর্কিত মন্তব্য যোগ করতে।

More from this blog

We discuss basic routing

বেসিক রাউটিং সফটওয়্যার আর্কিটেকচারে রাউট হচ্ছে মৌলিক উপাদান(Basic Component). রাউট URL(URL = Uniform Resource Locator) থেকে অনুরোধ গ্রহণ করে এবং এপ্লিকেশনকে রিসোর্সের জন্য নির্দেশনা প্রদান করে। লারাভেলের রাউট সমূহ একই সাথে সুবিন্যস্ত করে রাখার জন্য r...

Jun 1, 20233 min read

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

এখন কোডিংয়ের স্পীড হবে রকেটের গতি যদি আপনি ব্লগটি পড়েন এবং শর্টকাট ব্যবহার করেন তাহলে চলুন শুরু করি। Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্টঃ MAC ও WINDOWS এর জন্য আলাদা কি-বোর্ড শর্টকাট নিচে দেওয়া হল- Visual Studio Code এর কমান্ড পেলেট কিভাবে ওপ...

Jun 1, 20233 min read
Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

WordPress Support Engineer Input Field And Form

আজকে আমরা আলোচনা করব আমাদের WordPress Support Engineer Course এর ক্লাস ২ নিয়ে এবং আমাদের টপিক হলো html input fields. ইনপুট ফিল্ডে বিভিন্ন রকম টাইপ রয়েছে এর মধ্যে default html,html-5,iput type="text" ইত্যাদি। তো চলুন শুরু করি ।প্রথমেই আমরা আলোচনা করব ...

May 7, 20233 min read

Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস

সবার প্রথমে আমাদের একটা Directory বানাতে হবে। আপনার Project এর নাম দিয়ে একটি Directory বানিয়ে ফেলুন। এরপর যেকোনো একটা Terminal ব্যবহার করে এই Directory তে ঢুকুন। npm install -D tailwindcss autoprefixer vite এই কমান্ড Terminal-এ দিবো। এক্সট্রা হিসেবে...

Apr 3, 20232 min read
Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস
S

Shikhun Blog

96 posts