Skip to main content

Command Palette

Search for a command to run...

লারাভেলে লেআউট বিল্ডিং বা টেমপ্লেটিং পার্ট ২

Updated
2 min read
লারাভেলে লেআউট বিল্ডিং বা টেমপ্লেটিং পার্ট ২
A

Love to Explore PHP, Vue, Laravel and WordPress 💻

"কিভাবে লারাভেলে টেমপ্লেটিং বা লেআউট বিল্ডিং করা যায়" এর দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম। আজ Layouts Using Template Inheritance মেথড নিয়ে আলোচনা করা যাক।

#Layouts Using Template Inheritance

গতদিন আলোচনা করেছিলাম {{ $slot }} এট্রিবিউট এবং <x-layout> ট্যাগ দিয়ে কিভাবে Header, Footer এর মত কমন জিনিস গুলো সহজেই প্রতিটা পেইজেই লোড করানো যায়। যদি আগের আর্টিকেলটি না পড়ে থাকেন তাহলে চলে যেতে পারেন এই লিঙ্কেঃ- লারাভেলে লেআউট বিল্ডিং বা টেমপ্লেটিং

আজকে একই রকম কাজ ভিন্ন মেথডে দেখবো, এখানে {{ $slot }} এর জায়গায় ব্যবহার করতে হবে @yield এবং <x-layout> এর জায়গায় ব্যবহার করতে হবে @extends এবং @section...@endsection

@yield এর কাজঃ

layout.blade.php ফাইলে আগের মতই Header এবং Footer এর সব কন্টেন্ট রেখে দেবো। এই দুইয়ের মধ্যে থাকা পেইজ কন্টেন্ট গুলো Dynamically দেখানোর জন্য @yield ব্যবহার করতে হবে। নিচের উদাহরণ দেখুনঃ

এই এট্রিবিউটের আবার ডিফল্ট একটা Parameter থাকে যেটাকে পেইজ গুলোতে গিয়ে এই Parameter কে ধরতে হয় @section কে দিয়ে। এই Screenshot এ আমি Parameter হিসেবে 'page-content' নিয়েছি। আপনারা যেকোনো নামে এটি নিতে পারেন। আপাতত layout.blade.php ফাইলে এইটুকু লিখলেই চলবে।

@extends এর কাজঃ

এবার ধরুন আমরা হোমপেইজকে লেআউটিং করাতে চাচ্ছি। তাই চলে আসুন welcome.blade.php ফাইলে। এখানে আগের <x-layout> এর বদলে শুরুতেই লিখুন @extends। এইটা মূলত বুঝাবে layout.blade.php কে লিংক করানো। এটারও একটা Parameter থাকবে। সেই Parameter এর ভিতরে থাকবে layout.blade.php ফাইলের PATH টা। যেমনঃ

@section...@endsection এর কাজঃ

@extends এর নিচেই লিখতে হবে @section টা। এইটা ঐ @yield এর Parameter টাকে ধরে বলবে তুমি আমার ভিতরে যা আছে সব দেখিয়ে দাও। মানে @section এবং @endsection এর ভিতরে সব কিছুকে সে দেখিয়ে দিবে। এইটুকুই কাজ।

এই মেথডটাই বেশি ব্যবহার করা হয়। তাই সবাই এটার উপর বেশি জোড় দিবেন বলে আশা করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।

More from this blog

We discuss basic routing

বেসিক রাউটিং সফটওয়্যার আর্কিটেকচারে রাউট হচ্ছে মৌলিক উপাদান(Basic Component). রাউট URL(URL = Uniform Resource Locator) থেকে অনুরোধ গ্রহণ করে এবং এপ্লিকেশনকে রিসোর্সের জন্য নির্দেশনা প্রদান করে। লারাভেলের রাউট সমূহ একই সাথে সুবিন্যস্ত করে রাখার জন্য r...

Jun 1, 20233 min read

Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

এখন কোডিংয়ের স্পীড হবে রকেটের গতি যদি আপনি ব্লগটি পড়েন এবং শর্টকাট ব্যবহার করেন তাহলে চলুন শুরু করি। Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্টঃ MAC ও WINDOWS এর জন্য আলাদা কি-বোর্ড শর্টকাট নিচে দেওয়া হল- Visual Studio Code এর কমান্ড পেলেট কিভাবে ওপ...

Jun 1, 20233 min read
Visual Studio Code এডিটর কি-বোর্ড শর্টকার্ট

WordPress Support Engineer Input Field And Form

আজকে আমরা আলোচনা করব আমাদের WordPress Support Engineer Course এর ক্লাস ২ নিয়ে এবং আমাদের টপিক হলো html input fields. ইনপুট ফিল্ডে বিভিন্ন রকম টাইপ রয়েছে এর মধ্যে default html,html-5,iput type="text" ইত্যাদি। তো চলুন শুরু করি ।প্রথমেই আমরা আলোচনা করব ...

May 7, 20233 min read

Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস

সবার প্রথমে আমাদের একটা Directory বানাতে হবে। আপনার Project এর নাম দিয়ে একটি Directory বানিয়ে ফেলুন। এরপর যেকোনো একটা Terminal ব্যবহার করে এই Directory তে ঢুকুন। npm install -D tailwindcss autoprefixer vite এই কমান্ড Terminal-এ দিবো। এক্সট্রা হিসেবে...

Apr 3, 20232 min read
Tailwind Css CLI ব্যাক্ষ্যা সহ Install প্রসেস
S

Shikhun Blog

96 posts