লারাভেল শিখতে হলে আপনার যা জানা থাকা লাগবে এবং শুরু করার সময় যা যা লাগবে (Requirements for Learning Laravel Framework)

লারাভেল শিখতে হলে আপনার যা জানা থাকা লাগবে:
HTML
CSS
JavaScript
SQL
PHP
PHP OOP
MVC
Composer
HTML:
অর্থ্যাৎ HyperText Markup Language. এইচটিএমএল হল ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য স্ট্রাকচার করার জন্য আদর্শ মার্কআপ ভাষা। এটি CSS এবং JavaScript এর মতো স্ক্রিপ্টিং ভাষা ।
CSS:
অর্থ্যাৎ Cascading Style Sheets. HTML দিয়ে মার্কাপ করা হয় আর সিএসএস দিয়ে ডিজাইন।
JavaScript:
জাভাস্ক্রিপ্ট কে সংক্ষেপে JS বলা হয়, এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা HTML এবং CSS এর পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড Web এর অন্যতম প্রধান টেকনোলজি। 2022 সালের হিসেবে, 98% ক্লায়েন্ট সাইডে JavaScript ব্যবহার করা হয়েছে এবং থার্ট পার্টি লাইব্রেরিগুলিকে অন্তর্ভুক্ত করে।
SQL:
Structured Query Language., সংক্ষেপে SQL বল হয়। এটি একটি কুয়ারি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায় বলা যায় ডেটা সংরক্ষন ও মেনেজমেন্ট করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তাকে এসকিউএল বলে।
PHP:
পিএইচপি হল একটি সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ারফুল গতিশীল ডাইনামিক ওয়েব পেইজ তৈরির জন্য একটি শক্তিশালী টুল। এটি অপেন সোর্স বা সম্পূর্ণ ফ্রি।
OOP:
অর্থ্যাৎ Object-Oriented Programming. কোড লেখার ধরন সাধারনত দুইভাবে হয়, ১) Object-oriented programming. ২) Procedural programming.
Procedural programming –এর তুলনায় Object-oriented programming -এর বেশ কিছু সুবিধা রয়েছে।
MVC:
অর্থ্যাৎ Model–view–controller হল একটি সফ্টওয়্যার আর্কিটেকচারাল প্যাটার্ন যা সাধারণত user interface তৈরির জন্য ব্যবহৃত হয় যা প্রোগ্রামিং লজিকগুলোকে 3 টি সংযুক্ত উপাদানে ভাগ করে দেয়।
Composer:
অর্থ্যাৎ এটি পিএইচপির ডিপেনডেন্সি ম্যানেজার। যেটা ডেভেলপারের কাজ সহজ ও দ্রুতগতিতে করতে সহায়তা করে।
ফাইনালি লারাভেল শুরু করার সময় যা যা লাগবে:
PHP (আপডেট ভার্শন).
Local Server (Xampp, Wamp, Valit, Laragon).
Composer.
Text/Code Editor (VS Code, Notepad++, Brackets).
Web Browser.




